প্রকাশিত: Sat, Dec 16, 2023 6:00 PM আপডেট: Mon, Jul 27, 2026 12:43 PM
[১]জি এম কাদেরকে সপরিবারে হত্যার হুমকি, থানায় জিডি
নিজস্ব প্রতিবেদক : [২] দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তাকে বিরত রাখতে এ হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
[৩] অজ্ঞাতনামা ফোন নম্বর থেকে গত ১৩ ডিসেম্বর রাত ৪টার দিকে মেসেজ পাঠিয়ে এ হুমকি দেয়া হয়। এ বিষয়ে জিএম কাদেরের পক্ষে তার ব্যক্তিগত সহকারী আব্দুল হান্নান গত ১৪ ডিসেম্বর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
[৪] জি এম কাদেরের ব্যক্তিগত সহকারী আব্দুল হান্নান গণমাধ্যমকে জানান, স্যারের (জি এম কাদের) নম্বরে অজ্ঞাতনামা এক ব্যক্তি মেসেজ প্রদান করে। সেখানে বলা হয়েছে, আসন্ন নির্বাচন থেকে সরে না আসলে তাকে ও দেশ-বিদেশে অবস্থান করা তার পরিবার-পরিজনকে হত্যা করা হতে পারে।
[৫] তিনি বলেন, স্যার আইনে বিশ্বাসী। তাই তিনি বিষয়টি থানায় ডায়েরিভুক্ত করে রাখতে আমাকে নির্দেশ প্রদান করেছেন। তার কথামতো গত ১৪ ডিসেম্বর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। সম্পাদনা : সমর চক্রবর্তী
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়